আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাত পোহালেই দবিরগঞ্জ প্রগতি সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

by Prokash Kal
২৯৯ views

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘দবিরগঞ্জ প্রগতি সংঘ’ তার গৌরবময় সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজন করেছে একটি বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট।

আগামীকাল ২৭ জুন (শুক্রবার) দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করছে এবং পুরো খেলাটি নক-আউট পদ্ধতিতে পরিচালিত হবে।

উদ্বোধনী ম্যাচে অংশ নিচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ভোরের ডাক স্পোর্টস একাডেমি বনাম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ধোপাকান্দি ইয়ং স্টার ক্লাব-দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দল।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ নগদ ৬০ হাজার টাকা, আর রানার্স-আপ দল পাবে ট্রফিসহ নগদ ৪০ হাজার টাকা।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা ওয়াহিদুজ্জামান জানান, “স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শৃঙ্খলা ও সামাজিক বন্ধন মজবুত করাই আমাদের মূল লক্ষ্য।ইতোমধ্যে খেলার সার্বিক নিরাপত্তা, রেফারিং এবং দর্শকদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।”

তিনি আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

দবিরগঞ্জ প্রগতি সংঘের সভাপতি ও সাবেক যুগ্ম সচিব (পাট ও বস্ত্র মন্ত্রণালয়) রফিকুল ইসলাম বলেন, “মাদক ও অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। এই ফুটবল টুর্নামেন্ট তরুণদের মধ্যে নেতৃত্ব, একতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলবে বলে আমরা বিশ্বাস করি।”

এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।স্থানীয় সুধীসমাজ মনে করছেন, এই ধরনের ক্রীড়া আয়োজন নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে খেলাটি উপভোগ করার জন্য।

You may also like

Leave a Comment

শিরোনাম: