আজ- , ,

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজশাহী নগর ভবনে সিটি করপোরেশন প্রশাসকের দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনের পাশাপাশি কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের কমিটি গঠন ও কার্যক্রম পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া রাজশাহী সিটি ইউনিটের ‘ডিসেন্ট্রালাইজড ফান্ড’ নামে নতুন ব্যাংক হিসাব খোলা ও তহবিল ব্যবস্থাপনা, জমি বরাদ্দ, বার্ষিক সাধারণ সভা আয়োজন এবং রেড ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা কমিটি গঠন নিয়ে আলোচনা হয়।

সভায় সহশিক্ষা কার্যক্রম, যুব রেড ক্রিসেন্টের শৃঙ্খলা বজায় রাখা এবং রেস প্রকল্পের কার্যক্রম নিয়েও আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেন চৌধুরী, সদস্য ডা. মো. ওয়াসীম হোসেন, অ্যাডভোকেট জমসেদ আলী, সদস্য সদিদ মো. সদরুল্লাহ, ডা. নাজিব ওয়াদুদ, অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি এবং ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
31 October 2026

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

www.prokashkal.com |
/Prokashkal