আজ- , ,

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

রাজশাহী মহানগরীর বেলপুকুরে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সিপিএসসি, এসআরবি-৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা।

শনিবার (৩১ অক্টোবর) এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে, নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে একটি পিকআপে করে মাদক পরিবহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর একটি আভিযানিক দল বেলপুকুর গোলচত্বরে চেকপোস্ট স্থাপন করে।

এ সময় নেভি ব্লু ও হলুদ রঙের একটি টাটা এসিই এক্স-২ পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে অভিযানকারী দল পিকআপটির গতিরোধ করে তল্লাশি চালায়। একপর্যায়ে গাড়িতে থাকা ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পিকআপে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার দরগা মহল্লার রিফাত হোসেন (৩৬), কমলগঞ্জ উপজেলার প্রতাপী গ্রামের ইব্রাহিম খান (৪০) এবং সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের জামাল মিয়া (২৭)।

এসআরবি জানায়, অভিযানে ৫২ কেজি গাঁজার পাশাপাশি তিনটি মুঠোফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা মাদক ও জব্দ করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
31 October 2026

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

www.prokashkal.com |
/Prokashkal