আজ- , ,

শাহজাদপুরে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত অভিযান

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের নির্দেশনায় পৌরসভার মনিরামপুর বাজারের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম। এ সময় থানা পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা সহযোগিতা করেন।

অভিযানকালে রাস্তার পাশের অবৈধ দখল উচ্ছেদ করা হয়। পাশাপাশি রাস্তার ওপর অবৈধভাবে মোটরসাইকেল রাখার দায়ে তিনজন মোটরসাইকেল মালিককে ৫০০ টাকা করে মোট ১৫শত টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম বলেন, পৌরসভার মনিরামপুর বাজারের বিভিন্ন পয়েন্ট যানজটমুক্ত ও চলাচলের উপযোগী রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কাজে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মোঃ রাজু আহমেদ বলেন, যানজট নিরসনে পৌরসভার ১৬টি পয়েন্টে লোক নিয়োগ করা হয়েছে। কিছু জায়গায় বিচ্ছিন্ন সমস্যা থাকলেও অধিকাংশ স্থানে কার্যক্রম ভালোভাবে চলছে। যানজট নিরসনে তিনি সবার পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
31 October 2026

শাহজাদপুরে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত অভিযান

www.prokashkal.com |
/Prokashkal