আজ- , ,

শাহজাদপুরে শয়নকক্ষ থেকে ইউপি নারী সদস্যের মরদেহ উদ্ধার

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ শয়নকক্ষ থেকে পেয়ারা বেগম (৪২) নামে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের এক সংরক্ষিত নারী ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পেয়ারা বেগম ওই গ্রামের আব্দুল আলীম মোল্লার স্ত্রী। ঘটনার পর থেকেই তার স্বামী আব্দুল আলীম, আলীমের প্রথম স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল আলীম উপজেলা যুবদলের সক্রিয় কর্মী।

প্রতিবেশীরা জানান, সকালে পেয়ারা বেগমের কোনো সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে শয়নকক্ষে বিছানায় তার নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রথম স্বামী ও সন্তানদের রেখে পেয়ারা বেগম আব্দুল আলীমকে বিয়ে করেন। আলীমের প্রথম স্ত্রী ও দুই মেয়েসহ একই বাড়িতে বসবাস করতেন তারা। প্রতিবেশীদের দাবি, পেয়ারা বেগমকে বিয়ের সময় আলীম তার প্রথম স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যারও চেষ্টা করেছিলেন।

নিহতের ভাই ও চাচা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই পেয়ারা বেগম আলীমের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন। পাশাপাশি তার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন স্বামী। এসব বিষয় কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। তাদের দাবি, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আলীম ও পরিবারের সদস্যরা মিলে পেয়ারা বেগমকে হত্যা করে পালিয়ে যায়। তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ওসি মো. আসলাম আলী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেয়ারা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
29 November 2025

শাহজাদপুরে শয়নকক্ষ থেকে ইউপি নারী সদস্যের মরদেহ উদ্ধার

www.prokashkal.com |
/Prokashkal