আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হংকংয়ে আগুনে নিহত বেড়ে ৬৫

by Prokash Kal
১১৬ views

আন্তর্জাতিক ডেস্ক:
হংকংয়ের আবাসিক এলাকায় বহুতল ভবনে লাগা আগুনে ৬৫ জন নিহতের তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। আহতের সংখ্যা ৭০ জন। স্থানীয় সময় রাত আটটা পর্যন্ত শতাধিক বাসিন্দার খোঁজ মেলেনি বলে জানিয়েছে বিবিসি।

চীনের প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ৫৫ জনকে উদ্ধার করেছেন। উদ্ধার কাজের সময় বেশ কয়েকজন ফায়ার ফাইটার আহত হয়েছেন।

জন লি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্ধার কর্মীরা কাজ চালিয়ে যাবেন। এ কাজে স্বেচ্ছাসেবীরাও যুক্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ১০ হাজার করে হংকংয়ের ডলার দেওয়া হবে।

বুধবার তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকার একাধিক বহুতল ভবনে আগুন লাগে। ভবনের চারপাশে থাকা বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো থেকে আগুন ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার শহরের একটি মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পাঠদান হয়নি অন্তত ছয়টি স্কুলে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে ৭০০ জনের বেশি বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: