
প্রকাশকাল ডেস্ক:
রাজধানীর শ্যামপুরে একটি ভবনে গ্যাস বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান।
দগ্ধরা হলেন– আব্দুর রহমান তুষার (৩৫), মো. জামাল (৫০) ও মো. জামিল খান রাশেদ (২৪)।
তুষারের ভাই দিপু বলেন, ‘সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ওই ভবনের সাত তলায় তুষারের রুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে তারা তিন জন দগ্ধ হন।’
চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, ‘তুষারের শরীরে শতভাগ, জামালের শরীরে ৭৫ শতাংশ এবং জামিলের শরীরে ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।’
