আজ- বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান

by Prokash Kal
views

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি: 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ মোটরসাইকেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থন থেকে অব্যাহতি নিয়ে আর্জেন্টিনার দলে সমর্থন যোগ দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১২ টায় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার জার্সি পরিধান করে এই ঘোষণা দেন। এ সময় আর্জেন্টিনা দলের শতাধিক সমার্থক উপস্থিত ছিলেন।

এ সময় দল ত্যাগ করা মইনুল ইসলাম জানান, আমি যে সময় থেকে বুঝতে শিখেছি সেখান থেকে ব্রাজিলের সমর্থন করে আসছিলাম। বর্তমান সময়ে ব্রাজিলের খেলা অবনতি হওয়ায় দলত্যাগ করেছি। এবং আর্জেন্টিনার ধারাবাহিক জয় এবং তাদের পরিচ্ছন্ন ক্রীড়া প্রদর্শনী দেখে আমি মুগ্ধ হয়ে আর্জেন্টিনা সমর্থন দলে যোগদান করেছি। ব্রাজিল দলের সমর্থকরাদের উশৃংখল বক্তব্যের কারণে দল ত্যাগ করতে বাধ্য হয়েছি।

আর্জেন্টিনা দলের সমর্থক ফারুক হোসেন বলেন, ছোটবেলা থেকে আর্জেন্টিনা দলের সমর্থন করে আসছি। ব্রাজিল দলের কঠোর পন্থী সমার্থক মইনুল ইসলামকে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে যোগদান করাতে পারায় সার্থকতা বোধ করছি। এবং আর্জেন্টিনা দলে যোগদান করার জন্য তাকে অভিনন্দন জানাই।

জামাল হোসেন জানান, ব্রাজিল দল ত্যাগ করে বড় ভাই মইনুল ইসলাম আর্জেন্টিনার সমর্থন দলের যোগদান করেছে আমরা তাকে অভিনন্দন জানাই পাশাপাশি যারা ব্রাজিল সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় যোগ দেবে তাদেরকে অভিনন্দন জানাবো।

You may also like

Leave a Comment

শিরোনাম: