আজ- , ,

রাজশাহীতে ট্রাফিক আইন মানতে চালক-মালিকদের নিয়ে সচেতনতা সভা 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহীতে অটোরিকশা, চার্জার রিকশা ও মোটরসাইকেলের চালক-মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (২৯ আগস্ট) রাজশাহী ট্রাফিক কার্যালয়ে ‘ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন’ স্লোগানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আরএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নূর আলম সিদ্দিকীসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় চালক ও মালিকদের যত্রতত্র গাড়ি পার্কিং এবং উল্টো পথে চলাচল থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত রং ও বিধি মেনে যানবাহন চালানো, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করানো এবং মোটরসাইকেলে উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার না করার বিষয়ে সচেতন করা হয়।

এ ছাড়া মোটরসাইকেলের চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার নিশ্চিত করা, অতিরিক্ত যাত্রী বহন না করা, মাদক সেবন থেকে বিরত থাকা এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সঙ্গে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশগ্রহণকারী চালকদের চোখ পরীক্ষা করেন। প্রয়োজন অনুযায়ী তাঁদের চক্ষুসেবাও দেওয়া হয়।

আয়োজকেরা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, মালিক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার বিকল্প নেই। এ জন্য আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে তাদের গণসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
29 August 2026

রাজশাহীতে ট্রাফিক আইন মানতে চালক-মালিকদের নিয়ে সচেতনতা সভা 

www.prokashkal.com |
/Prokashkal