
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ মো. আসাদুল ইসলাম মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন ( র্যাব-৫) ।
রোববার (১৭ নভেম্বর) র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় রাত ১ টায় বাঘার আরোপাড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত আকসেদ আলীর ছেলে আসাদুলকে মাদকসহ গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ৩০০ বোতল ফেন্সিডিল, ১ টি মোবাইল ও ২ টি সিম উদ্ধার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব -৫ সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়পাড়া গ্রামস্থ ১ জন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত মাদক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষম করে এবং রবিবার গভীর রাতে একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে অভিযান শরিচালনা করে ০১ জনকে হাতে-নাতে আটক করে পরবর্তীতে উক্ত আসামীর বসতবাড়ী তল্লাশী কয়ে বসতবাড়ীর ভিতরে থাকা পানির ট্যাংকির নীচে অভিনব কায়দায় পুকায়িত অবস্থায় ৩০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব আরো জানায়, ধৃত আসামি এলাকার চিহ্নিত ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহীরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উপরোক্ত ঘটনায় বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অন্তধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
