আজ- বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

by Prokash Kal
৫১৩ views

নিজস্ব প্রতিবেদক:
আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সকাল ৯.৩০ টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

কল্যাণ সভায় উপস্থিত সদস্যগণদের মধ্য হতে বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সমস্যা ও কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

কল্যাণ সভায় পুলিশ কমিশনার আরএমপি’র সকল পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি অফিসার ও ফোর্সদের উত্তম পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । এছাড়াও পুলিশ সদস্যদের নিজের জানমালের নিরাপত্তার পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

কল্যাণ সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত ০১ জন এসআই, ০১ জন টিএসআই, ০২ এএসআই, ০৭ জন কনস্টেবল ও ০৪ জন সিভিল স্টাফকে অবসরজনিত বিদায় সংবর্ধনার দেওয়া হয়। এসময় পুলিশ কমিশনার বিদায় অতিথিদের শুভেচ্ছা স্মারক দেন এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ।

এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন এবং আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দসহ সিভিল স্টাফগণ।

You may also like

Leave a Comment

শিরোনাম: