আজ- রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বসতবাড়ি থেকে গাঁজাসহ দম্পতিকে আটক

by Prokash Kal
২৪৬ views

সাহিদ হাসান:
রাজশাহী মহানগরীর পবা থানায় মাটির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। সোমবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর গোয়েন্দা দল রাজশাহী মহানগরীর পবা থানাধীন বড়গাছি গ্রামস্থ মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীতে গভীর রাতে অভিযান পরিচালক করে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতে উক্ত বসতবাড়ীর ভিতরে থাকা গোয়াল ঘরের মেঝেতে মাটির নীচে বালতির ভিতরে অভিনব কায়দায় লুকায়িত ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

র‌্যাব আরো জানায়, ধৃত আসামীদ্বয় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন যাবত পারিবারিকভাবে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর পবা থানায় একটি নিয়মিত মামলা রুজু করার হয়েছে।

উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে

You may also like

Leave a Comment

শিরোনাম: