আজ- রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শিল্পের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বস্ত্র উপদেষ্টার

by Prokash Kal
২৭৮ views

প্রকাশকাল ডেস্ক:
দেশের তৈরি পোশাক শিল্পে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ।

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেইটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেপিডিসি)’র সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ওভারভিউ অব টেক্সটাইল সেক্টর ইন বাংলাদেশ : প্রবলেম, পারসপেক্টস এন্ড স্মার্ট ওয়ে আউট ’ শীর্ষক এক সেমিনারে এ আহ্বান জানান।

জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এ সেমিনারের এবারের প্রতিপাদ্য হলো ‘বস্ত্র শিল্পের আধুনিকায়ন, বাংলাদেশের উন্নয়ন।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘দেশের তৈরি পোশাক শিল্পে নৈরাজ্য চলছে, এ কথা ঠিক আছে। তবে আমার অনুরোধ থাকবে, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। তাহলে এই সমস্যা সমাধান করা কঠিন কোন কাজ হবে না।’

তিনি বলেন, দেশের তৈরি পোশাক শিল্পে কোন কোন শিল্প প্রতিষ্ঠানে বেতনের সমস্যা রয়েছে, এ কথা অস্বীকার করা যাবে না। তবে এ খাতের সকল প্রতিষ্ঠানকে জেনারালাইজড (সাধারনীকিকরণ) করা ঠিক হবে না।

বস্ত্রখাতের বিভিন্ন শিল্পের গ্যাস ও বিদ্যুতের সমস্যার বিষয়ে শেখ বশিরউদ্দীন বলেন, দেশের বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগের লাইন যত কমবে, গ্যাসের সমস্যার তত বেশি সমাধান হবে। এই খাতের বেশ কয়েকজন ব্যবসায়ী ইতোমধ্যে নিরবিচ্ছন্ন গ্যাস পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি)’র উপ-উপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খান।

সেমিনারে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, আরিফুর রহমান খান, তসলিমা কানিজ নাহিদা, বিটিএমসি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বাংলাদেশ কটন এসোসিয়েশনের উপদেষ্টা মুহাম্মদ আইয়ুব ও বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানফ্যাকচারারস এন্ড এক্সপোর্ট এসোসিয়েশনের সভাপতি মো. শাহরিয়ার।

You may also like

Leave a Comment

শিরোনাম: