আজ- বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১

by Prokash Kal
২৪২ views

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে ১৫০০ পিস ইয়াবাসহ মোঃ মানিক(৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী সদরে ডাইংপাড়া মোড়ে দেলখোশ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের রাস্তার উপরে মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে মোঃ মানিক নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত মানিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলিনগর গ্রামের মৃত মালেকের ছেলে।

পুলিশ জানায়, মানিক আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে বহুদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুব্রত কুমার ,এ এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স সহ একটি অভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি করে এক ব্যক্তির কাছ থেকে ৩ টি জিপারযুক্ত এয়ারটাইট প্যাকেটে মোড়ানো অবস্থায় ১৫০০পিস ট্যাবলেট(ইয়াবা) উদ্ধার করে আলামত সহ একজনকে থানায় হেফাজতে আনা হয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ রহুল আমিন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: