আজ- বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহীন শিক্ষা পরিবারের ইংরেজি বানান প্রতিযোগিতা আয়োজনে আরএমপির সহযোগিতা কামনা

by Prokash Kal
views

রাজশাহী প্রতিনিধিঃ  জাতীয় পর্যায়ে ইংরেজি বানান প্রতিযোগিতা ও টিভি রিয়্যালিটি শো আয়োজনের উদ্যোগ নিয়েছে শাহীন শিক্ষা পরিবার। এ আয়োজন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শাহীন স্কুল রাজশাহী শাখার নির্বাহী পরিচালক শাহেদ হাসানের নেতৃত্বে শাহীন শিক্ষা পরিবারের একটি প্রতিনিধি দল আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে শাহীন শিক্ষা পরিবারের পরিচালক হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল জাতীয় ইংরেজি বানান প্রতিযোগিতা ও টিভি রিয়্যালিটি শো আয়োজনের পরিকল্পনা ও বিভিন্ন দিক তুলে ধরে। একই সঙ্গে অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় শাহীন শিক্ষা পরিবারের পক্ষ থেকে পুলিশ কমিশনারের হাতে একটি স্মারক (স্যুভেনির) তুলে দেওয়া হয়।
পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির উদ্যোগটির প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অনুষ্ঠান চলাকালে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: