আজ- রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরকে ১৯৮ রানের টার্গেট দিলো বরিশাল

by Prokash Kal
২১৯ views

প্রকাশকাল ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১৩তম ম্যাচে জয়ের জন্য রংপুর রাইডার্সকে ১৯৮ রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামা ফরচুন বরিশালকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লেতে ৪৬ ও ১০ ওভারে ৮১ রান তুলেন তারা।

১১তম ওভারে প্রথমবারের মত আক্রমণে এনে বরিশালের দুই ওপেনারকে সাজঘওে পাঠান রংপুর রাইডার্সের পেসার কামরুল ইসলাম রাব্বি। ওভারের প্রথম বলে শান্তকে এবং শেষ বলে তামিমকে শিকার করেন রাব্বি। ৫টি চার ও ১টি ছক্কায় শান্ত ৩০ বলে ৪১ এবং ৪টি চার ও ২টি ছক্কায় অধিনায়ক তামিম ৩৪ বলে ৪০ রান করেন। এই ইনিংসে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রান পূর্ণ করেন তামিম।

৯০ রানের মধ্যে বরিশালের দুই ওপেনারের বিদায়ের পর দলের রানের চাকা সচল রাখেন কাইল মায়ার্স ও তাওহিদ হৃদয়। ১৬ ওভারে দলের রান ১৪৬’এ নেন তারা।

১৭তম ওভারে মায়ার্স ও হৃদয়ের জুটি ভাঙেন পেসার আকিফ জাভেদ। ১টি করে চার-ছক্কায় ১৮ বলে ২৩ রানে আউট হন হৃদয়। পাঁচ নম্বরে নামা মাহমুদুল্লাহ রিয়াদ ২ রানে আউট হলে বরিশালকে বড় সংগ্রহ এনে দেন মায়ার্স ও ফাহিম আশরাফ। পঞ্চম উইকেটে মায়ার্সের সাথে ৯ বলে ২৯ রানের জুটিতে ১টি চার ও ২টি ছক্কায় ৬ বল খেলে ২০ রান তুলেন আশরাফ।

শেষ ওভারে আশরাফ রান আউট হলেও ৩টি ছক্কায় ২২ রান তুলেন মায়ার্স। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রানের সংগ্রহ পায় বরিশাল। ১টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারিতে ২৯ বলে অপরাজিত ৬১ রান করেন মায়ার্স।

কামরুল ৪৭ রানে ২টি, আকিফ-সাইফুদ্দিন ১টি করে উইকেট নেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: