আজ- শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী কারাগারে বন্দীদের জন্য সেহেরি ও ইফতারে বিশেষ আয়োজন

by Prokash Kal
২৪২ views

সাহিদ হাসান:
শুরু হয়েছে পবিত্র সিয়াম সাধনার মাস। এই মাসে কারাগারে বন্দিদের জন্য ইফতার ও সেহরিতে বিশেষ আয়োজন করেছে রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। বন্দীরা সেহেরীতে পাচ্ছেন গরম খাবার।

সোমবার (১০ মার্চ) সকালে রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো কামাল হোসেন এ তথ্য জানান।

কামাল হোসেন বলেন, কারাগারে যে সকল বন্দিরা রোজা রাখতে ইচ্ছুক তাদের সেহরিতে দেওয়া হয় গরম খাবার। এ ছাড়া ইফতারে দেওয়া হচ্ছে ডিমসহ ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত। পাশাপাশি প্রতিদিনের নিয়ম অনুযায়ী কারাগারে বন্দিদের জন্য তিনবেলা খাবার অব্যাহত রয়েছে ও যে সকল বন্দিরা রোজা রাখবেন তাদের জন্য আলাদা রান্না করা হচ্ছে।

রাজশাহী কারাগারের জেলার মোঃ আমান উল্লাহ বলেন, সেহরির আগে আগে বন্দিরা গরম খাবার পাবেন। তাছাড়া কারাগারে কোনো বাসি খাবার পরিবেশন বা সংরক্ষণের সুযোগ নেই। বন্দি হিসেবে যারা কারাগারে অবস্থান করছেন এবং রোজা রাখছেন তাদের হাতে সময়মতো ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া কারা কর্তৃপক্ষের অপরিহার্য দায়িত্ব। এ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গেই পালন করা হবে ইনশাআল্লাহ। রোজায় সবার জন্য মাগফিরাত ও মঙ্গল কামনা করছি।

কারা অধিদপ্তর থেকে সূত্রে জানা যায়, দেশের সকল কারাগারেই যে সকল বন্দিরা রোজা রাখবেন তাদের জন্য কারাগার থেকে দেওয়া হবে সেহরি ও ইফতার।

You may also like

Leave a Comment

শিরোনাম: