আজ- শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে পূর্ব শত্রুতার কারণে দুই ভাইয়ের নামে মামলা দেওয়ার অভিযোগ

by Prokash Kal
৪৭৬ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে মামলা দেওয়ার প্রতিবাদে অভিযোগ হয়েছে। রাজশাহী নগরীর পুরাতন বিলশিমলা এলাকার বাসিন্দা মো মাসুম রেজা ওরফে হামিম স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি কমপ্লিন সেল, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আরএমপি পুলিশ কমিশনার বরাবর এই অভিযোগ করে।

অভিযোগ পত্রে হামিম উল্লেখ করে বলেন, গত ২৩ মার্চ ২০২৫ইং তারিখে রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় আমি ও আমার চাচাতো ভাই মোঃ শহিদুল ইসলাম ওরফে রায়হান এর নামে একটি ভাংচুর ও চুরির মামলা দায়ের করা হয়। যা সম্পূর্ণ মিথ্য বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। এ ঘটনার সাথে আমি আমার চাচাতো ভাই কোন ভাবেই জড়িত নই। এটি সম্পূর্ণ পূর্ব শত্রুতার জের ধরে আমাদের নামে রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় এই মিথ্যা মামলাটি রুজু করা হয়। যাহার মামলা নং, ২০/৬৬।

একই এলাকার বাসিন্দা মামলার বাদী মোঃ মাসুদুর রহমান (৪৮) আমার বড় ভাই মোঃ টনি মামলার বাদীর বোনের কাছে থেকে একটি সম্পত্তি ক্রয় করে। যে কারণে মামলার বাদী মাসুদুর রহমান ক্ষিপ্ত হয়ে বার বার আমার বড় ভাই মোঃ টনিকে বিভিন্ন সময় ভয় ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় দিয়ে জেল খাটাবে বলে হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৩ মার্চ রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমি ও আমার ভাই সহ চাচাতো ভায়ের নামে সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করে। ইতিপূর্বে আমি সহ আমার ভাই ও চাচাতো ভায়ের নামে এই ধরনের কোন অভিযোগ নেই

এ বিষয়ে হামিম বলেন, আমার জীবনে ইতিপূর্বে কোনো মামলা বা অভিযোগ নেই। এটি উদ্দেশ্য প্রণোদিত ও মোটা অংকের টাকার বিনিময়ে মামলাটি বোয়ালিয়া থানায় রুজু করা হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার না করলে মানববন্ধন করার হুশিয়ারী দেন।

হামিম আরও বলেন, যে ঘটনার কথা উল্লেখ করে মামলা দেওয়া হয়েছে সে ঘটনার সময় বোয়ালিয়া থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিলো । তাদের কাছে রেকর্ডও আছে। প্রশাসনের কাছে তথ্য থাকার পরও মামলা হয় কিভাবে!

এ বিষয়ে বোয়ালিয়া থানার তদন্ত ওসি মোতালেব হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি তিনি।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত