আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

by Prokash Kal
২৪২ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) সকাল ১০:৩০ টায় পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয় ।

সভায় এপ্রিল ২০২৫ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয়। এতে রাজশাহী মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধের বৃদ্ধি, মাদকদ্রব্যের বিস্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, ও গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও দেশের সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করা হয়।

প্রতিটি বিভাগ থেকে গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি তুলে ধরা হয় এবং মামলা নিষ্পত্তির গতি বাড়াতে করণীয় নির্ধারণ করা হয়। একই সঙ্গে, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে কার্যকর কৌশল ও কর্মপন্থা নির্ধারণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম। এছাড়াও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: