আজ- মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে অপহৃত নারী ঢাকায় উদ্ধার 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

র‍্যাব-৫ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে ঢাকার লালবাগ থানাধীন পলাশী প্রকৌশলী মার্কেট এলাকা থেকে অপহৃত সুমাইয়া (২৬) কে উদ্ধার করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি থেকে অপহরণের প্রায় দুই মাস পর ভিকটিমকে উদ্ধার করা হয়।

বুধবার (২ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) এবং র‍্যাব-১০, সিপিএসসি (লালবাগ)-এর যৌথ দল ঢাকা মহানগরীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

জানা যায়, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় সুমাইয়া পাঁচবিবি বাজারে কেনাকাটার উদ্দেশ্যে বের হলে বাড়ি থেকে মাত্র ৫০ গজ সামনে পৌঁছানোর পর অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণ করে জয়পুরহাটের দিকে নিয়ে যায়। এ ঘটনায় ২৮ এপ্রিল সুমাইয়ার মা মোছাঃ শাহনাজ (৫০) বাদী হয়ে পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-২০/২০২৫)।

মামলা দায়েরের পর থেকেই পাঁচবিবি থানা পুলিশের অনুরোধে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল সুমাইয়ার সন্ধানে অভিযান চালাতে থাকে। অবশেষে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকায় সুমাইয়ার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত ভিকটিমকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারীদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

You may also like

Leave a Comment

শিরোনাম: