আজ- শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে কলেজ ছাত্রীকে অপহরণের মূলহোতা গ্রেফতার

by Prokash Kal
৮৩৬ views

নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় মুক্তিপণ দাবিকারী মূলহোতা মোঃ মোরছালিন ইজারাদার (২৬) কে বাগেরহাটের মোংলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গত ২১ জুলাই কলেজ গেটের সামনে থেকে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে খুলনায় নিয়ে যাওয়া হয়। পরদিন ভিকটিমের পরিবারের কাছে ফোন করে অর্থ দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন ভিকটিমের ভাই।

র‌্যাব-৫ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে শুক্রবার (২৫ জুলাই) বিকালে মোংলার দীগরাজ বাজার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: