আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কচাকাটায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো ছাত্রশিবির

by Prokash Kal
৪২৩ views

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় এসএসসি ও দাখিল পরীক্ষায় A+ প্রাপ্তসহ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কচাকাটা থানা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার যুব বিভাগের সভাপতি জনাব মোঃ শাহজালাল সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মোশাররফ হোসেন, সভাপতি, ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা; মোঃ আব্দুল বাতেন বিএসসি, সেক্রেটারি, জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা; এবং এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “একটি বৈষম্যহীন সমাজ গড়তে হলে শিক্ষার্থীদের নৈতিকতা, শারীরিক সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে।” অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রশিবির কচাকাটা থানা শাখার সভাপতি মোঃ আতিক মাহমুদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: