আজ- শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল, সম্পাদক শামসুল

by Prokash Kal
২৯৮ views

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রেজাউল করিম সভাপতি এবং শামসুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বচিত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক কাজী শাহেদ।

এসময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যের মধ্যে সিনিয়র সাংবাদিক জাবিদ অপু,দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক আজিবার রহমান,এডভোকেট জ্যোতিউল ইসলাম শাফী ও সচিব তোফায়েল হোসেন ছন্দ উপস্থিত ছিলেন।

ভোট পরিদর্শন করেন রাজশাহী টিভি জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল,দৈনিক কালবেলার ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল,দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানি, মাইটিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু প্রমুখ।

নির্বাচনে সহ-সভাপতি পদে আলাউদ্দিন মন্ডল ও শেখ রহমতুল্লাহ,সহ সাধারণ সম্পাদক রকিবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ,দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল,প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য পদে আকতার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমান বিজয়ী হয়েছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: