আজ- শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিংবিরোধী অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত একটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহানগরীর সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে মো. রনি (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার শ্রীমন্তপুর গ্রামের মৃত মীরসাদের ছেলে।

এ সময় তাঁর হেফাজত থেকে জব্দ করা স্মার্টফোনটি তল্লাশি করে দুটি জিমেইল আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ১৬টি অ্যাপের সন্ধান পাওয়া যায়। পাশাপাশি জুয়ার কাজে ব্যবহারের অভিযোগে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: