
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর সামনে থেকে উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তারের নেতৃত্বে সচেতনতামূলক র্যালি বের হয়। এতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন ও থানার ওসি মোঃ সাইফুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
র্যালিটি বগুড়া-নগরবাড়ী মহাসড়ক হয়ে বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
