আজ- সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে খাস জমিতে নির্মাণকাজ, সরঞ্জাম জব্দ

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি খাস জমিতে নির্মাণকাজ চলার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় নির্মাণকাজে ব্যবহৃত রডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের নূর সুপার মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এর আগে সার্ভেয়ার মোঃ রাশেদ হাসান লিখন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভূমি অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দেন এবং যাচাই না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখতে বলেন। তবে পরদিনও নির্মাণকাজ চলমান থাকায় প্রশাসন সেখানে অভিযান চালায়।

অভিযানকালে নির্মাণকাজ চলতে দেখে সহকারী কমিশনার (ভূমি) নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন এবং ব্যবহৃত কিছু সরঞ্জাম জব্দ করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জমির বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি রক্ষায় অভিযান অব্যাহত থাকবে

You may also like

Leave a Comment

শিরোনাম: