আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কার্গো ভিলেজের আগুনের ঘটনায় আহত ৭

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার ফাইটারসহ অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর থেকে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো। কুরিয়ার সেকশন হয়ে সেগুলো ছাড় দেয়া হয়।

জানা যায়, আগুনের সূত্রপাত আমদানি কার্গোর সেই কুরিয়ার সেকশন থেকেই আগুনের সূত্রপাত। সেখানে ছিল কেমিক্যাল পণ্য, ফার্মাসিউটিক্যাল ইকুইপমেন্ট আর সুতাসহ আরও নানা পণ্য ছিল।

অগ্নিকাণ্ডের ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এ ছাড়াও, ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। আর একটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: