আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে ৩ স্তরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

by Prokash Kal
১০৬ views

প্রকাশকাল ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। কেন্দ্রভিত্তিক, মোবাইল টিম ও সেন্ট্রাল রিজার্ভ। এছাড়া সাইট ট্র্যাকিং ফোর্সও থাকবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমকে মনিটরিংয়ের জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে।

তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটাই আমাদের চূড়ান্ত বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীকে দিকনির্দেশনা দেবে। ইসি মনিটরিং করবে এখান থেকে।

ইসি সচিব আরও বলেন, সাইবার সিকিউরিটি জন্য এনটিএমসির অ্যাপ ব্যবহার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম কয়টি কেন্দ্র পর্যবেক্ষণ করবে তা ঠিক করবে আইনশৃঙ্খলা বাহিনী। চিহ্নিত সন্ত্রাসীদের আরও নজরদারির আওতায় আনা হবে। প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: