আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৫

by Prokash Kal
২৩৮ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮শ ৭০ টাকাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি) ও চন্দ্রিমা থানা পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) অভিযানে ২২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর গ্রামের মো: ইয়াছিন আলীর স্ত্রী মোসা: নারগিস বানু (৪৪), রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়াইতলা গ্রামের মো: রজব আলীর ছেলে মো: সজল (৩০) ও মো: সাকিব (২২), তানোর থানার চিনা পাড়া গ্রামের মো: ফিরোজের ছেলে মো: শাহীন (২২) এবং চন্দ্রিমা থানার হাজরাপুকুর (নিউ কলোনী) গ্রামের মো: বকুলের ছেলে মো: রাব্বি (২২)।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চর শ্যামপুর এলাকায় নারগিসের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি করাকালে নারগিসকে গ্রেপ্তার করে। পরে শালীনতা বজায় রেখে নারগিসের দেহ তল্লাশি করে তার হাতে থাকা ব্যাগ থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮শ ৭০ টাকা জব্দ করা হয়।

অপরদিকে, রাত পৌনে ১১টার আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডি বৌ-বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের জন্য অবস্থানকারী সজল, সাকিব, শাহীন ও রাব্বিকে গ্রেপ্তার করেন। এসময় তাদের দেহ তল্লাশি করে সজলের কাছ থেকে ৭ পিস, সাকিবের কাছ থেকে ৫ পিস, শাহীনের কাছ থেকে ৪ পিস ও রাব্বির কাছ থেকে ৩ পিসসহ মোট ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামি সজলের বিরুদ্ধে আরএমপির চন্দ্রিমা থানায় পেনাল কোডে ২টি মামলা এবং গ্রেপ্তারকৃত আসামি শাহীনের বিরুদ্ধে পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানায় পেনাল কোডে ১টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: