আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকেরি ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলক অডিও প্রকাশ

by Prokash Kal
৬০ views

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন’র ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলক একটি ফোন কলের অডিও আংশিক প্রকাশ করে তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তৎপর হয়েছে একটি কুচক্রী মহল। এতে রাজশাহীর সাংবাদিক ও সুশীল সমাজ তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই কুচক্রী মহলের মুখোশ উন্মোচন করে বিচারেরও দাবি জানিয়েছেন তারা।

জানা যায়, সোমবার “রাজশাহীর দিনকাল” নামে একটি ফেসবুক পেজ-সহ বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে গোলাম মোস্তফা মামুন’র সাথে একটি ফোন কলে কথোপকথনের রেকর্ড প্রকাশ করা হয়। এতে গোলাম মোস্তফা মামুন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন।

পরে বিষয়টি নিয়ে অনুসন্ধান করলে জানা যায়, মুরাদ আলী নামে একজন নকল মধু ও ঘি ব্যবসায়ী ঘরে স্ত্রী থাকা সত্বেও উম্মে হাবিবা নামে এক ডিভোর্সি মেয়েকে বিয়ে করে। বিয়ের ৩ মাস পর-ই তাকে ডিভোর্স দেয়। এরপর উম্মে হাবিবা’কে চলাচলের জন্য প্রতিমাসে আর্থিক সহায়তা করার আশ্বাস দেয় এবং পরবর্তীতে এককালীন মোটা অংকের টাকাও দেয়ার আশ্বাস দেন। কিন্তু প্রথমমাসে টাকা দিলেও পরে টাকা দিতে নানা রকম তালবাহানা করলে গত ২৫ এপ্রিল তিনি রাজশাহী প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর সঠিক বিচার চেয়ে একটি দরখাস্ত করেন। সে দরখাস্তে উম্মে হাবিবা মুরাদ আলী’র নকল মধু ও ঘি এর ব্যবসা, ডজন খানেক নারীর সাথে তার মতন প্রতারণা করা সহ নানাবিধ অভিযোগ করে বিচার চান। পরবর্তীতে প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন মুরাদের কাছে জানতে চাইলে, সে প্রতিমাসে ১৫ হাজার করে তার তালাক দেয়া স্ত্রীকে খরচ দিতে চায় এবং পরবর্তীতে এককালীন বড় অংকের একটা খরচও দিতে চায়। সর্বশেষ মুরাদ টাকা দিতে কাল ক্ষেপন করলে গোলাম মোস্তফা মামুন মুরাদকে টাকা দিতে অনুরোধ করেন এবং শেষে ঈদ পরবী হিসেবেও উম্মে হাবিবাকে টাকা দিতে অনুরোধ করেন৷ কিন্তু মুরাদের করা রেকর্ডকে এডিট করে শুধুমাত্র টাকা চাওয়া অংশকেই প্রচার করা হয়৷

এ বিষয়ে সোমবার (২২ জুন) মুরাদের সাবেক স্ত্রী উম্মে হাবিবা রাজশাহী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সামনে প্রকৃত ঘটনার ব্যাখ্যা প্রদান করেন ৷ তিনি মুরাদ’র বিরুদ্ধে একই ভাবে জানামতে আরও ৭ জনের অধিক নারীর সাথে বিয়ে করার নামে প্রতারণা ফাঁদের লোমহর্ষক কাহিনি বর্ণনা করেন৷ এছাড়াও তার গোপন ও অবৈধ ব্যবসা সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেন৷ তিনি বলেন, মুরাদের কাছে যে টাকা চাওয়া হয়েছে, সেটি তার জন্য-ই চাওয়া হয়েছে।

জানতে চাইলে, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, আমার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে কিছু কুচক্রী মহল মুরাদের সাথে আমার কথোপকথনের অডিও এডিট করে ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করছে। আমি আইনজীবীদের সাথে আলোচনা করে ফেসবুকে রটনাকারী এবং ফোন কল রেকর্ড করা অসাধু ব্যবসায়ী নারী লিপ্সু ও নেশাগ্রস্থ মুরাদ আলী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করবো।

You may also like

Leave a Comment

শিরোনাম: