আজ- বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করল মোহনপুরের ছাত্রী মরিয়ম

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মরিয়ম বাদশা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে।

মরিয়ম বাদশা অনন্যা রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। পরে সে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়।

গত ২০ জানুয়ারি ঢাকায় জাতীয় পর্যায়ে ইংরেজি রচনা প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মরিয়ম বাদশা তৃতীয় স্থান অর্জন করে।

উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর উপজেলা পর্যায়ে মরিয়ম ইংরেজি রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা এবং উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী এই চারটি বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

তার এই সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে তার আরও উজ্জ্বল সাফল্য কামনা করেছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: