আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে গাঁজাসহ গ্রেপ্তার ৩

by Prokash Kal
৩৩০ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কর্ণহার থানা পুলিশ ।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাহমখদুম থানার খিরশিন টিকর এলাকার মৃত কুরবান আলীর ছেলে মো: রাকিবুল ইসলাম রাকিব (৩২), কর্ণহার থানার শরিষাকুড়ি পশ্চিমপাড়া গুচ্ছগ্রাম এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে মো: রাজু (৩২), কর্ণহার থানার ধর্মহাটা উত্তর লক্ষিপুর এলাকার মো: মোজ্জাম্মেল হকের ছেলে মো: তামিম হোসেন (২২)। এসময় তাদের কাছ থেকে মোট ২ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: