আজ- শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে আলোকবর্তিকার বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

শিক্ষামূলক সংগঠন ‘আলোকবর্তিকা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির উদ্যোক্তা ও কর্ণধার এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা আক্তার শিমুর উদ্যোগে সদস্য ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা নাহার, ব্যবসায়ী আলহাজ্ব মোঃ দুলাল হোসেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেলসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে উঠবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: