১৯৪


নিজস্ব প্রতিবেদক:
গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কারণে আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭:৩০ থেকে দুপুর ১:২০ পর্যন্ত রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদারপাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, আমবাগান, ভদ্রা, উপর-ভদ্রা, শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড়, মুন্নাফের মোড় এবং আশেপাশের এলাকায়।
নেসকো এই সময়ে সহায়তার জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছে।
