আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. ফরিদুল ইসলাম

by Prokash Kal
৪০ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেল চারটার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপাচার্য হিসেবে নিয়োগের বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন। তবে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন হাতে পাননি বলে উল্লেখ করেন তিনি।সংবাদ প্রচার

এর আগে উচ্চশিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানের নাম চূড়ান্ত হয়েছে।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মামুনুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত