আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

by Prokash Kal
৩০ views

নিজস্ব প্রতিবেদক: 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টা ০৪ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও রাসিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে ইউনিয়নের সভাপতি মোঃ সাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবনসহ সকল ওয়ার্ড কার্যালয় এবং কর্পোরেশনের আওতাধীন স্থাপনাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একইসঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় নগরীর বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

এদিকে দিবসটি ঘিরে নগরীর প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো রঙিন পতাকায় সজ্জিত করা হয়, যা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত