আজ- মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামচন্দ্রের জন্মোৎসবে ভক্তদের সঙ্গে রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

by Prokash Kal
১৫৫ views

নিজস্ব প্রতিবেদক:

শ্রী শ্রী বাসন্তী পূজা ও শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে রাজশাহীতে পূজামণ্ডপে আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ২টায় নগরীর পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্সে আয়োজিত পূজায় তিনি অংশ নেন। এ সময় তিনি ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

পরে প্রশাসক মন্দির কমপ্লেক্সের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। তিনি জানান, মন্দিরের প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় তিনি বলেন, এই দেশ আমাদের সবার। মতভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করে দেশ ও নগরীর উন্নয়ন এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, পরিচ্ছন্ন রাজশাহী গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে এবং যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে মন্দির কমিটির পক্ষ থেকে প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি সুশীল আগরওয়াল, সাধারণ সম্পাদক সাধন কুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক স্বপন রায়, অর্থ সম্পাদক প্রণব কুমার দে এবং সদস্য প্রশান্ত কুমার সাহা ও রঞ্জন কুমার মিত্রসহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment

শিরোনাম: