আজ- সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বাড়ানোর নির্দেশ

by Prokash Kal
১০৭ views

নিজস্ব প্রতিবেদক:

নাগরিক সেবা আরও উন্নত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির নির্দেশ দিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (৩১ মার্চ) নগর ভবনের কনফারেন্স রুমে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় প্রশাসক বলেন, চলতি অর্থবছরে আগামী জুনের মধ্যে গত তিন অর্থবছরের তুলনায় বেশি রাজস্ব আদায় নিশ্চিত করতে হবে। এজন্য সরকারি-বেসরকারি সব ধরনের হাল ও বকেয়া কর আদায়ের পাশাপাশি নতুন আয়ের উৎস সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। যেসব খাতে সিটি কর্পোরেশন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন।

তিনি আরও বলেন, নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে এবং সেবার মান বাড়াতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কর আদায় কার্যক্রমে গতি আনতে সংশ্লিষ্টদের উৎসাহিত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রশাসক।

সভায় যানজটমুক্ত ও পরিচ্ছন্ন মহানগর গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদসহ রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত