৫৫


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া আলীর মোড় গ্রামের মো: আব্দুল আলীম সাকুর ছেলে মো: রবিউল হাসান (৩২)।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় রাজপাড়া থানার বসুয়া আলীর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রবিউলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
