আজ- সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার ২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজপাড়া থানার বুলনপুর গ্রামের মো: আরিফুল ইসলাম ইমনের ছেলে মো: বাধন হোসেন সৌরভ (২১) এবং কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ন গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো: পলাশ (২৪)।

মঙ্গলবার (৫ এপ্রিল) দিনগতরাত আনুমানিক সোয়া ১ টায় রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সৌরভকে এবং পৌনে ৩ টায় কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম এলাকা থেকে পলাশকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি সৌরভের ভাড়া বাসা থেকে সৌরভের হেফাজতে থাকা একটি লাল রংয়ের চোরাই বাজাজ 125 CC Discovery মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সৌরভের প্রদত্ত তথ্যের ভিত্তিতে পলাশের শুশুর বাড়ি থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজশাহী ও আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সৌরভের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ২টি , নাটোর সদরে ১টি এবং রাজশাহীর গোদাগাড়ী থানায় ১টি মামলা চলমান রয়েছে। এছাড়াও, পলাশের বিরুদ্ধে নাটোর সদরে ১টি, রাজশাহীর গোদাগাড়ী থানায় ১টি , আরএমপি’র শাহমখদুম থানায় ১টি এবং কাশিয়াডাঙ্গা থানায় ১টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করবে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: