আজ- বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে ইয়াবা-গাঁজা-হেরোইনসহ গ্রেপ্তার ৭

by Prokash Kal
১২৪ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে রাজপাড়া থানা, শিরোইল পুলিশ ফাঁড়ি, বোয়ালিয়া থানা, কাশিয়াডাঙ্গা থানা, কেশবপুর পুলিশ ফাঁড়ি, এবং কাটাখালী থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কামারপাড়া গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে মো: জাহিদ হাসান জনি (২২), রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বর্ণালী মোড় গ্রামের রিপনের ছেলে হৃদয় (১৯), একই থানার পাঠানপাড়া গ্রামের মৃত নিমরোজ আলীর ছেলে মো: সাব্বির হোসেন ওরফে রাসেল (৩৭), কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা বাগানপাড়া গ্রামের মৃত পাঞ্জাব ওরফে পানুর ছেলে সুরমান আলী (৩০) ও দামকুড়া থানার হরিপুর বনপাড়া গ্রামের মৃত আক্তার আলীর ছেলে মো: সাজমুল হক সাজু (৩২), বোয়ালিয়া থানার সুজানগর (শিল্পিপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো: আজিমুদ্দিন (৫৫) এবং কাটাখালী থানার কাকাইলকাটি গ্রামের মো: জয়দুল ইসলামের ছেলে মো: সম্রাট (২২)।

সোমবার (১৮ মে) রাতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা এবং ০.৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি আজিমুদ্দিনের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ও রাজশাহী জেলার পুঠিয়া থানায় মোট ২ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: