আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী দুর্গাপুরে ভূমি মেলার উদ্বোধন

by Prokash Kal
views


নিজস্ব প্রতিবেদক:

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে ভূমি মেলা-২০২৬ উদ্বোধনী, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার  (১৯ মে)  দুর্গাপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্তরে ১৯ মে হতে ২১ মে পর্যন্ত ভূমি মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

‎অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক  নজরুল ইসলাম মন্ডল, তিনি বক্তব্যে বলেন, অনলাইনে ঘরে বসেই সবকিছু করা সম্ভব। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জেনে ভূমি সংক্রান্ত যেকোন প্রয়োজনীয় কাজ করা যাবে৷ এক্ষেত্রে প্রতিটি নাগরিক ভূমিকা রাখতে পারে স্মার্ট সেবা বাস্তবায়নে , তাই সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সম্মেলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে ভূমি সেবা , তাই এ সেবা নিতে ও সেবা পেতে জনসাধারণকে আহ্বান জানান তিনি।

‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা বলেন, এ মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন ও ডিজিটালাইজেশনের সুবিধা তৃণমূলে পৌঁছে দেওয়া এবং জনগণকে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, এবং খতিয়ান উত্তোলনের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাথে পরিচিত করা ,  এছাড়াও জনগণের দৌড়গোড়ায় ভূমি সেবা পৌছে দেয়া।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত উপজেলা ভূমি অফিসের কানুনগো আজিমুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল মাসুম, লক্ষণখলসী ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা ইমান আলী, সিংগাহাট ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা নওশাদ আলী, উজানখলসী ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা হেলাল শেখ, ভূমি অফিসের প্রধান সহকারি  আনোয়ার হোসেন, ভূমি অফিসের সার্টিফিকেট সহকারি সেবাস্তিন সরেন, সাইরাত সহকারি সালাউদ্দিন, সার্টিফিকেট পেশকার নাহিদ হাসান, কম্পিউটার অপারেটর সজিব সরকার।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, দেলুয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: