আজ- শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

by Prokash Kal
views

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এক জমকালো শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। বৃহস্পতিবার রাত ৯টায় জেলা প্রশাসকের বাংলোতে এই শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভূমি মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেলা প্রশাসকের বাংলোতে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সকলের অংশগ্রহণে একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়। এরপর অতিথিরা এক নৈশভোজ ও ঈদ প্রীতিভোজে অংশ নেন। এসময় সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন “ঈদ আমাদের সব ভেদাভেদ ভুলে এক সুতোয় বাঁধার সুযোগ করে দেয়। আজকে প্রশাসনের এই আয়োজন রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়কে আরও সুদৃঢ় করবে। আমরা সবাই মিলে রাজশাহীর মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাব।”

পবা-মোহনপুরের সংসদ সদস্য শফিকুল হক মিলন শুভেচ্ছা বিনিময়কালে অতিথিদের উদ্দেশ্যে বলেন “ঈদুল আজহা আমাদের ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। রাজশাহীর সর্বস্তরের মানুষের মাঝে এই আনন্দের বার্তা ছড়িয়ে দিতে এবং পবা-মোহনপুরের সার্বিক উন্নয় ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো।”

 ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, পবা-মোহনপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী ৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপস্থিত সকলে জেলা প্রশাসনের এই চমৎকার উদ্যোগের প্রশংসা করেন এবং একে অপরের সাথে ঈদের কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: