আজ- মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক বৃদ্ধা করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মায়া রানী শীল (১০০) উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের বাসিন্দা এবং বিষ্টপদ শীলের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ জুন মায়া রানী শীল করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ শ্মশানঘাট সংলগ্ন করতোয়া নদীর তীরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে নব শীল জানান, তার মা গত মঙ্গলবার গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে গাঁড়াদহ শ্মশানঘাট সংলগ্ন করতোয়া নদীর তীরে তার মরদেহ পাওয়া যায়।

শাহজাদপুর থানার সাব-ইন্সপেক্টর আজিজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: