আজ- রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় এআই হ্যাকাথনে রানার্স-আপ রুয়েট

by Prokash Kal
views

রুয়েট প্রতিনিধি:

জাতীয় পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) হ্যাকাথন ‘The Infinity AI Build Fest 2026’-এ এডটেক (EdTech) ক্যাটাগরিতে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ Orbit SaaS। ব্র্যাক ইউনিভার্সিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া শত শত দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এ সাফল্য অর্জন করে দলটি।

Cloud Camp Bangladesh আয়োজিত এ জাতীয় মেগা হ্যাকাথনে প্রায় ৩,৩৬০ জন নিবন্ধিত প্রতিযোগী এবং ৬১২টি দল অংশগ্রহণ করে। একাধিক ধাপের বাছাই ও মূল্যায়ন শেষে চূড়ান্ত পর্বে বাস্তবমুখী এআই সমাধান ও প্রযুক্তিগত উদ্ভাবন উপস্থাপনের মাধ্যমে Orbit SaaS এডটেক ক্যাটাগরিতে রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

দলটির সদস্যদের মধ্যে রয়েছেন রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ২০২১ সিরিজের শিক্ষার্থী রিব্বি মোহাম্মদ ওমর, এমএইচ নিসার উদ্দিন এবং আবদুর রাফিউ। এছাড়া তাদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন মোহাম্মদ আদনান শাহরিয়ার (গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়) এবং রিমা আক্তার (ফেনী কলেজ)।

প্রতিযোগিতায় Orbit SaaS শিক্ষা প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট অটোমেশনভিত্তিক একটি উদ্ভাবনী সমাধান উপস্থাপন করে। তাদের AI-First Development Methodology এবং বাস্তব সমস্যা সমাধানমুখী প্রযুক্তিগত ধারণা বিচারকমণ্ডলীর বিশেষ প্রশংসা অর্জন করে এবং শীর্ষস্থানীয় দলগুলোর মধ্যে নিজেদের অবস্থান নিশ্চিত করে।

অনুষ্ঠানে উপস্থিত দেশের বিশিষ্ট প্রযুক্তিবিদ এবং CodersTrust-এর চেয়ারম্যান আজিজ আহমদ ও চিফ স্ট্র্যাটেজি অফিসার মোহাম্মদ মাহদী উজ জামান তরুণ উদ্ভাবকদের এআইভিত্তিক উদ্যোগ ও প্রযুক্তিগত সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন।

সাফল্য প্রসঙ্গে Orbit SaaS ইনোভেশন টিম জানায়,

“আমাদের মতো সফটওয়্যার ও হার্ডওয়্যার স্টার্টআপের জন্য ‘Launch at Zero, Scale to Orbit’ শুধু একটি স্লোগান নয়, বরং আমাদের কাজের দর্শন। দেশের অন্যতম বৃহৎ এআই হ্যাকাথনে অংশ নিয়ে এডটেক ক্যাটাগরিতে রানার্স-আপ হতে পারা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা ও উদ্ভাবনী প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।”

উল্লেখ্য, রুয়েটের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত Orbit SaaS সফটওয়্যার ও হার্ডওয়্যারভিত্তিক সমন্বিত প্রযুক্তি সমাধান নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন, এআই চ্যাটবট, ই-কমার্স সলিউশন, এজেন্টিক অটোমেশন (Agentic Automation), ইন্টারনেট অব থিংস (IoT) এবং বিভিন্ন ব্যবসায়িক প্রযুক্তি সমাধান উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় পর্যায়ের এই অর্জন শুধু Orbit SaaS-এর জন্য নয়, বরং রুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্যোক্তা মানসিকতারও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে রুয়েটিয়ানদের ক্রমবর্ধমান অংশগ্রহণ দেশের প্রযুক্তি অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

You may also like

Leave a Comment

শিরোনাম: