আজ- শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

by Prokash Kal

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি :

খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ – সিসিডিবি এনজিওর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই জুন) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সুশীলন টাইগার পয়েন্ট কনফারেন্স মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোঃ মহাতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ।

এছাড়া কর্মশালায় উপকারভোগী সদস্য, সিসিআরসি নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মী,বিভিন্ন এনজিওর কর্মকর্তা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জলবায়ু পরিবর্তন কর্মসূচীর আওতায় সিসিডিবি কর্তৃক বাস্তবায়িত পিসিআরসিবি প্রকল্পের মাধ্যমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি সিসিডিবির কর্মএলাকার বিভিন্ন স্টেকহোল্ডারদের মিলনমেলায় রূপ নেয়। কর্মশালার শুরুতে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রুপন। ২নং ওয়ার্ডের বনবিবিতলা সিসিআরসি জনসংগঠনের পক্ষে সহ-সভাপতি ও ক্যাশিয়ার স্থানীয় অভিযোজন পরিকল্পনার উপস্থাপনা পেশ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্থানীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়িত হলে উপকূলীয় সব ইউনিয়ন উপকৃত হবে ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: