আজ- রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুয়েট শিক্ষার্থীদেরকে উপাচার্যের অভিনন্দন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে পররাষ্ট্র, প্রশাসন, পুলিশসহ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর সকল প্রাক্তন শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।

বুধবার (১ জুলাই) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ৪৭তম বিসিএসে রুয়েটের শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষা, মেধা, দক্ষতা ও উৎকর্ষের একটি উজ্জ্বল স্বীকৃতি। তিনি বলেন, রুয়েটের এই কৃতী গ্র্যাজুয়েটরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও সমৃদ্ধ করবেন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় রুয়েটের শিক্ষার্থীদের এই অংশগ্রহণ জাতির জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

অভিনন্দন বার্তার শেষে উপাচার্য ৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত সকল প্রাক্তন শিক্ষার্থীর সুস্বাস্থ্য, সফল কর্মজীবন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: