আজ- বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

by Prokash Kal
views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি মো. কামরুজ্জামান বাবু ওরফে নিউটন (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ জানায়, বুধবার (০১ জুলাই) বিকেল ৫টায় র‌্যাব রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার প্যারা মেডিকেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত কামরুজ্জামান বাবু নাটোরের বড়াইগ্রাম থানার জিআর নং-৩১২/১৯ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি। অভিযান শেষে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: