
নিজস্ব প্রতিবেদক:
জার্মানিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক গর্বের সংবাদ। গণতান্ত্রিক ভোটের মাধ্যমে Gemeinsamer beschließender Ausschuss (GbA)-এর সদস্যদের দ্বারা মাস্টার অ্যাপ্লিকেশন অ্যাডমিশন কমিটি (Academic Senate FB3)-এর ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের Student Member হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহমুদ হাসান।
GbA হলো সংশ্লিষ্ট ডিগ্রি প্রোগ্রামের সর্বোচ্চ পরিচালনাকারী যৌথ কমিটি, যেখানে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নির্বাচিত প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেন। এই কমিটিই বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক কমিটির সদস্য মনোনয়ন ও নির্বাচন করে।
নির্বাচিত হওয়ার পর মো. মাহমুদ হাসান আনুষ্ঠানিকভাবে Master Application Admission Committee-এর সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের অনুমোদন পান। এই কমিটিতে তিনি শিক্ষক সদস্যদের সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাস্টার্স আবেদন মূল্যায়ন করবেন। আবেদনকারীদের একাডেমিক যোগ্যতা যাচাই, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং সর্বোচ্চ গোপনীয়তা ও একাডেমিক নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালন করবেন।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমানে এই মর্যাদাপূর্ণ অ্যাডমিশন কমিটিতে একমাত্র বাংলাদেশি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মাহমুদ হাসান। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জার্মানির উচ্চশিক্ষা ও একাডেমিক প্রশাসনে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং নেতৃত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
