
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম রায়পাড়ার বাসিন্দা ও ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির মহল্লা কমিটির সভাপতি মো. কাজী জহুরুল হক গাজীর সহধর্মিণী আনোয়ারা বেগম (৬৫)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (১৭ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, আনোয়ারা বেগমের মৃত্যু তাঁর পরিবার ও স্বজনদের জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এ শোক সইবার শক্তি দান করেন।
এদিকে, একই দিন বাদ আসর নগরীর রায়পাড়া বালুর মাঠে অনুষ্ঠিত মরহুমার নামাজে জানাজায় অংশ নেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। জানাজায় মরহুমার নিকটাত্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
